ওলে গানার সলশেয়ারionafi Lopg6727i (age exashy m0 Eupl)l
|
২০১১ সালে মল্ডের ম্যানেজার হিসেবে সলশেয়ার | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | ওলে গানার সলশেয়ার[১] | ||
| জন্ম | ২৬ ফেব্রুয়ারি ১৯৭৩[১] | ||
| জন্ম স্থান | ক্রিস্টিসুন্ড, নরওয়ে | ||
| উচ্চতা | ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)[১] | ||
| মাঠে অবস্থান | ফরওয়ার্ড | ||
| ক্লাবের তথ্য | |||
| বর্তমান ক্লাব | ম্যানচেস্টার ইউনাইটেড (তত্ত্বাবধায়ক ম্যানেজার) | ||
| যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||
| ১৯৮০–১৯৯০ | ক্লসেনেঙ্গেন | ||
| জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
| বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
| ১৯৯০–১৯৯৪ | ক্লসেনেঙ্গেন | ১০৯ | (১১৫) |
| ১৯৯৪–১৯৯৬ | মল্ডে | ৪২ | (৩১) |
| ১৯৯৬–২০০৭ | ম্যানচেস্টার ইউনাইটেড | ২৩৫ | (৯১) |
| মোট | ৩৮৬ | (২৩৭) | |
| জাতীয় দল | |||
| ১৯৯৫–১৯৯৬ | নরওয়ে | ৬৭ | (২৩ =) |
| দলসমূহ পরিচালিত | |||
| ২০১১–২০১৪ | মল্ডে | ||
| ২০১৪ | কার্ডিফ | ||
| ২০১৫– | মল্ডে | ||
| ২০১৮– | ম্যানচেস্টার ইউনাইটেড (তত্ত্বাবধায়ক) | ||
| |||
ওলে গানার সলশেয়ার (জন্ম ফেব্রুয়ারি ২৬, ১৯৭৩) একজন নরওয়েজীয় ফুটবলার যিনি বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেড দলে খেলেন। ইংল্যান্ডে আসার আগে সলশেয়ার নরওয়ে সেনাবাহিনীতে এক বছর কাজ করেন।[২] তিনি অনিয়মিত ভাবে তৃতীয় বিভাগের দল ক্লাউজেনেনগেন এফ কে এ খেলতেন, পরে তিনি নরওয়ে প্রিমিয়ার লীগের দল মোল্ডে এফ কে দলে সরে আসেন ১৯৯৪ সালে। জুলাই ২৯, ১৯৯৬ সালে তিনি যোগ দেন ইউনাইটেডে, তখন তার ফি ছিল £১.৫ মিলিয়ন। ২০ নম্বর জার্সি গায়ে দিয়ে খেলা সলশেয়ার ম্যানচেস্টার ইউনাইটেডেই তার ফুটবল জীবনের ইতি টেনেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি ৩৬৬ খেলায় ১২৬ গোল করেছেন। ১৯৯৯ সালের ত্রয়ী জেতা দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।
খেলার শেষের দিকে গোল করার প্রবণতার কারণে সলশেয়ার বিখ্যাত ছিলেন। প্রায়শই হারের মুখ থেকে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডকে ড্র এমনকি বিজয় এনে দিয়েছেন। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ১৯৯৯ সালের উয়েফা চ্যাম্পিয়নস লীগের ফাইনাল খেলায় বার্সেলোনার ক্যাম্প ন্যু তে বায়ার্ন মিউনিখের বিপক্ষে অতিরিক্ত সময়ে তার দেয়া বিজয়সূচক গোল।
২০০৭ সালের ২৭ আগস্ট গুরুতর হাঁটুর আঘাতের ফলে সলশেয়ার তার ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে বাধ্য হন।[৩] তবে তিনি ওল্ড ট্রাফোর্ডেই তার কোচিং ক্যারিয়ার শুরু করবেন।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ "Solskjær: Ole Gunnar Solskjær: Manager"। BDFutbol। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৮।
- ↑ Carling Cups news: Meet the teams
- ↑ United stalwart retires
বহিঃসংযোগ[সম্পাদনা]
- Biography at TV.com
- Ole Gunnar Solskjær official website
- Ole Gunnar Solskjær biography on ManUtd.com
- Ole Gunnar Solskjær ক্যারিয়ার তথ্য
- Ole Gunnar Solskjær profile on BBCsport
- Video of Solskjær's career (YouTube)
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |